খেলা

রানের পাহাড়ে আটকা পড়ল ঢাকা প্লাটুন

৪ উইকেটে ২২১। চলমান বিপিএল এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর বিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। বলতে পারেন রানের পাহাড়। বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পাহাড়ে আটকা পড়ল ঢাকা প্লাটুন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২১ রান তোলা স্বাগতিকদের ছোঁয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গন্তব্যে নোঙর করা হয়নি। তবে লড়াই করেই ২০৫ রান তোলে ঢাকা।
তাতে ম্যাচটা ১৬ রানে জিতে নেয় চট্টগ্রাম। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আসে সিমন্সের ব্যাট থেকে।
আর ঢাকার হয়ে ব্যাট হাতে ওপেনার মমিনুল হক ভালোই আলো ছড়ান। শুরুতে নেমে ৩৫ বলে ৫২ রান যোগ করেন তিনি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রতিপক্ষ বোলার নাসির হোসেনের এক ওভারে ছিলেন বিধ্বংসী, মেরেছেন তিন ছক্কা আর এক চার।
আউট হওয়ার আগে দলীয় স্কোরবোর্ডে মাশরাফি যোগ করেন ৬ বলে ২৩ রান। শেষ দিকে থিসারা অনেকটা আশা দেখালেও জয়ের হাসি ফোটে ইমরুলদের মুখে। ৪২৬ রানের দারুণ এক থ্রিলারময় ম্যাচই জিতে নেয় তারা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান রানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button