রাজনীতিশিরোনাম

ট্রাক মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে বিএনপির সমর্থন

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সারাদেশে যে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে তাতে বিএনপির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, এই আন্দোলন যৌক্তিক, এতে আমাদের সমর্থন থাকবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা জানান।
পেঁয়াজ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, যে সরকার পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পারে না, সে দেশ কীভাবে কন্ট্রোল করবে? সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। লবণের দাম, চালের দাম, পেঁয়াজের দাম, সবজির দাম, সবকিছুর সাধ্যের বাইরে চলে গেছে। মানুষ কীভাবে বেঁচে থাকবে। আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত আন্দোলনে নামবো এবং এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবো।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ট্রাক-কাভার্ডভ্যান মালিক অ্যাসোসিয়েশনের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করে কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় নতুন সড়ক পরিবহন আইন বাতিল করে আইন সংশোধনে ৯ দফা দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button