দূর্ঘটনাশিরোনাম

বাড্ডায় ফার্নিচার গোডাউনে আগুন

রাজধানীর উত্তর বাড্ডায় মফিজ মেম্বার কলোনির একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট রাত ৩টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, উত্তর বাড্ডার মফিজ মেম্বার কলোনিতে রাত দুইটার পর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে আরও পাঁচটি ইউনিট যোগ করা হয়। ৮টি ইউনিটের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button