
ফণীর মতোই বুলবুলের জন্যও আগাম সতর্কতা নিল রাজ্য সরকার। সেই কারণেই শনিবার কলকাতা, দুই ২৪ পরগণা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা সংসদ।
অন্যদিকে বুলবুলের কারণে কলকাতাবাসীকে সতর্ক করলেন মেয়র ফিরহাদ হাকিম৷ কলকাতার মেয়র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শহরের মানুষদের সতর্ক করলেন ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে৷ এছাড়া নাগরিকদের সুরক্ষিত থাকার অনুরোধ করেছেন৷
উল্লেখ্য, বুলবুলের দাপটে ইতিমধ্যে শুক্রবার বৃষ্টি শুরু হয়েছে৷ কিন্তু তা চলতে পারে আগামী শনি ও রবিবার পর্যন্ত৷ এদিন সকাল থেকেই আকাশ মেঘলা শহরের। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল শনিবার থেকেই পরিস্থতি খারাপ হবে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ২৪ ঘন্টা পর থেকেই আকাশ ভয়ঙ্কর মেঘলা থাকবে। সঙ্গে চলবে বৃষ্টি।




