খেলাশিরোনাম

বিপিএল শুরু ১১ ডিসেম্বর

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে সপ্তম বিপিএলের জমজমাট আসর। আর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।
বুধবার (০৬ নভেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বিসিবি সভাপতি বলেন, আমাদের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর। কিন্তু আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করব বলে ঠিক করেছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হচ্ছে ৮ ডিসেম্বর। সেটা সরকার ঘোষণা করেছে। এর প্রথম দিন (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী আমাদের এই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করার জন্য সম্মতি দিয়েছেন। উনি নিজে এসে এটা উদ্বোধন করবেন। এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার।
এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিপিএল আয়োজন করা হচ্ছে। এবার কোনো ফ্রাঞ্চাইজি নেই। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সবই করবে বিসিবি। বঙ্গবন্ধুর জন্মশতাবর্ষিকী উপলক্ষে এবারের টুর্নামেন্টের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল নামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button