আন্তর্জাতিক সংবাদশিরোনাম

গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে: জাফারি

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, গোলান মালভূমি তার দেশের অংশ এবং এটি তার দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যতই চেষ্টা করুক এই বাস্তবতা তারা পাল্টে দিতে পারবে না।
গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে বাশার আল-জাফারি এসব কথা বলেন। তিনি বলেন, পর্বত ঘেরা এই মালভূমির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার অধিকার দামেস্কের রয়েছে।
১৯৬৭ সালে যে সীমারেখা ছিল সেই সীমানা পুনঃপ্রতিষ্ঠার জন্য সিরিয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী সমস্ত রকমের প্রচেষ্টা চালাবে এবং এই প্রচেষ্টা দামেস্ক সরকারের কাছে অগ্রাধিকার পাবে।
১৯৬৭ সালের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমির একটি অংশ দখল করে নেয় কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তাকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয় নি। এ প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে আমেরিকার মাধ্যমে গোলানের উপর তেল আবিবের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং স্বীকৃতি আদায়ের চেষ্টা করে আসছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ২৫ মার্চ ডিক্রি জারি করে গোলানকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেন। এর আগে তিনি পবিত্র আল-কুদস বা জেরুজালেম শহরকে ইসরাযইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এর বিরুদ্ধে সারাবিশ্বে নিন্দা এবং প্রতিবাদের ঝড় ওঠে।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button