খেলা
ইন্টারনেটে ঝড় তুলল কোহলি-আনুশকার ছবি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ টেস্ট সিরিজ জিতে দেশবাসীকে আগেই দীপাবলির উপহার দিয়ে দিয়েছিলেন। এবার পরিবারের সঙ্গে দীপাবলি সেলিব্রেশনে মাতলেন ভারত অধিনায়ক।
স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে আলোর উৎসবে মেতে ওঠার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট। সঙ্গে লিখেছেন, সাবধানে দীপাবলি পালন করুন। সবার দীপাবলি খুব ভালো কাটুক।
বিরাট-আনুশকার এ ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আনুশকাকে বাহুডোরে জড়িয়ে ধরে ছবি পোস্ট করেছেন কোহলি। সাদা রঙের কুর্তাতে সেজে ওঠেন ভিকে। বিরাটকে টেক্কা দিয়ে কালো রঙের ডিজাইনার লেহেঙ্গাতে সেজে ওঠেন আনুশকা। স্বামী-স্ত্রীর এই সাজ এখন নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রে।




