শিরোনাম

নুসরাত হত্যা মামলার রায়ে ফেনীতে আনন্দ মিছিল

বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণার পর ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে তার সহপাঠী ও শুভাকাঙ্খীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের ট্রাংক রোড চত্বরে মিষ্টি বিতরণ শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা অল্প সময়ের মধ্যে নুসরাত হত্যা মামলার রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
এর আগে বেলা পৌনে ১১টায় বহুল আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামালায় অভিযুক্ত ১৬ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button