খেলা

ফ্রান্সকে রুখে দিল তুরস্ক

ইউরো ২০২০ এর বাছাইপর্বে টানা চার জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছে তুরস্ক। সোমবার (১৪ অক্টোবর) রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। জুনে প্রথম দেখায় তুরস্কের মাঠে ২-০ গোলে হেরেছিল ইউরোর গত আসরের রানার্সআপরা।
পুরো ম্যাচেই বলতে গেলে সমান তালে লড়াই করে যায় তুরস্ক আর ফ্রান্স। ৭৬ মিনিটে প্রথম গোল করেন ফ্রান্সের অলিভার জিরু। ৮১ মিনিটে সেই গোল শোধ করে দেন তুরস্কের কান আইহান। শেষ পর্যন্ত ওই ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।
আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে তুর্কিরা। তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১৫। চার নম্বরের দল আলবেনিয়ার পয়েন্ট ১২।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button