প্রবাস
আবরারের খুনিদের দ্রুততম সময়ে বিচার দাবি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের

ছাত্রলীগের পিটুনিতে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস রিও গ্র্যান্ড ভ্যালিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে আবরার হত্যায় ক্ষোভ প্রকাশ করে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কত পৈশাচিক হলে এভাবে দফায় দফায় মারধর করে একজন মানুষকে মেরে ফেলা যায়! আমরা সবাই দ্রুত সময়ের মধ্যে আমাদের ভাই আবরারের খুনিদের বিচার চাই।
তারা বলেন, আবরারের হত্যাকাণ্ডের কারণ যাই হোক, আসামিদের পারিবারিক শিক্ষার অভাব ছিল বলে আমরা মনে করি। আমরা এ হত্যার বিচার চাই। দ্রুততম সময়ে আমরা এর বিচার কার্যকর করার আহ্বান জানাচ্ছি।




