নৌকা বাইচ প্রতিযোগিতার মাঝে ভারতের মালদহের চাঁচলে মহানন্দা নদীতে নৌকাডুবির ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ৭ জন। তাদের সন্ধানে তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ জন যাত্রীকে নিয়ে চাঁচোল থানা থেকে উত্তর দিনাজপুরের ইটাহারের একটি অনুষ্ঠানে যাচ্ছিল নৌকাটি৷ জগন্নাথপুর ঘাটের কাছে হঠাৎই ডুবে যায় সেটি৷ স্থানীয়দের অভিযোগ, মাত্রাতিরিক্ত যাত্রী বোঝাই করায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে৷
দুর্গোৎসব উপলক্ষে মালদহের জগন্নাথপুর ঘাটের অপরপ্রান্তে মুকুন্দপুর ঘাট এলাকায় নৌকা বাইচ আয়োজন করা হয়েছিল। অতিরিক্ত যাত্রী থাকার ফলে নৌকা ডুবে যায়। কয়েকজন সাঁতরে পাড়ে উঠে আসলেও অনেক যাত্রী তলিয়ে যায়।




