শিক্ষাশিরোনাম

জাবিতে ৬ষ্ঠ দিনের মতো চলছে উপাচার্যবিরোধী আন্দোলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে লাগাতার আন্দোলন করে আসছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে তারা মানববন্ধন করেন। এ সময় তারা ১ অক্টোবরের মধ্যে উপাচার্যের স্বেচ্ছায় পদত্যাগ দাবি করে কালো পতাকা প্রদর্শন করেন।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে টানা ষষ্ঠ দিনের মতো উপাচার্যের পদত্যাগ দাবিতে তাকে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার শহীদ মিনার প্রাঙ্গণে কালো পতাকা প্রদর্শনের সঙ্গে প্রতিবাদী সঙ্গীত পরিবেশনের নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।
কর্মসূচিতে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে এক ছাত্রীকে যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষকের বিচারও দাবি করেন। কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘উপাচার্যকে আমরা আল্টিমেটাম দিয়েছি। তাকে ১ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে। জাহাঙ্গীরনগর কোনো অন্যায়কে ছাড় দেয় না। আর আমরা দেখছি বিশ্ববিদ্যলয়ে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে নিপীড়ন করা হচ্ছে। এটি গুরুতর অপরাধ। নিপীড়নের বিরুদ্ধে বললে শিক্ষার্থীদের আরও নিপীড়িত হতে হয়।’
কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক আনোয়ার উল্লাহ ভূঁইয়া, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক ফরিদ আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দীন রুনুসহ জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার নেতৃবৃন্দ অংশ নেন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button