শিরোনাম

মানিকগঞ্জে স্কুলছাত্রের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি

অপহরণের পর খুন হওয়া স্কুলছাত্রের খুনীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে মানিকগঞ্জ-বালিরটেক সড়কের সদর উপজেলার কাফাটিয়া এলাকায় এই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কাফাটিা হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। স্কুলের সভাপতি আব্দুল মান্নান, শিক্ষার্থী আশরাফুল পরিবারের সদস্যসহ এলাকাবাসীরা এসময় বক্তব্য রাখেন। তারা অবিলম্বে অন্যান্য আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৬ আগস্ট কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলামকে অপহরণ করে খুন ও লাশ গুম করা হয়। এরপরও অপহরণকারীরা মুক্তিপণের টাকাও দাবি করে। ২ জন গ্রেফতার হয় এবং তারা ৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। বাকীরা এখনও পালিয়ে আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button