জাতীয়শিরোনাম

ফুটপাত দখলমুক্ত রাখতে কারওয়ান বাজারে বসছে পুলিশ ফাঁড়ি

রাজধানী ঢাকার কারওয়ানবাজার এলাকার সড়ক ও ফুটপাতে অবৈধ দখল রুখতে পুলিশ ফাঁড়ি বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এর জন্য সিটি করপোরেশনের একটি জায়গা ইতোমধ্যে নির্ধারণও করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কারওয়ানবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
আতিকুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী ফুটপাত দখল করতে করতে রাস্তাও দখল করেছে। এ রাস্তা, ফুটপাত জনগণের টাকায় হয়েছে। দখল উচ্ছেদের পরও আবার পুনর্দখল হয়, তাই এখানের একটি জায়গা আমরা পুলিশকে দেব পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য। পুলিশ ফাঁড়ি থেকেই এ এলাকার দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, এ বাজারের বদলে গাবতলী, যাত্রাবাড়ী এবং মহাখালীতে বাজার হবে। এখানকার বাজার কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। তাদের কিছু দাবি দাওয়া আছে। সেগুলো মিটে গেলেই বাজার সরে যাবে।
এর আগে ডিএনসিসির আওতাধীন এলাকার সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার অভিযানের অংশ হিসেবে কারওয়ানবাজার এলাকার ফুটপাত দখল করে গড়ে ওঠা জাতীয় শ্রমিক লীগ তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়, ওয়ার্ড কৃষক লীগের কার্যালয়সহ বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button