Uncategorized

বগুাড়ার শেরপুরে মাদক সহ গ্রেফতার ৫

শেরপুর, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, বুধবার ২৫ সেপ্টেম্বর বিকেল খানপুর ইউনিয়নে চৌবাড়ীয়া এলকায় মাদক সেবনের সময় ৩ জনকে গ্রেফতার করে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী দুইজনের সন্ধান দিলে তাদেরকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- বকুল, আব্দুল্লাহ, জহুরুল, রিপন, জুয়েল।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের ব্যাপারে কোন আপস নেই। মাদক নির্মূল করা আমাদের চ্যালেঞ্জ। যে কোনো মূল্যে আমরা মাদক নির্মূল করব। মাদক নির্মূলে আমরা সফল হবো। তরুণ যুব সমাজ আমাদের সম্পদ। এই সম্পদ তথা মেধাকে বাঁচিয়ে রাখতে হলে মাদককে অবশ্যই নির্মূল করতে হবে। তাই মাদক নির্মূল অভিযানে মাদক ব্যবসায়ীসহ তাদের ‘গডফাদারদের’ আইনের আওতায় আনতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button