
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌফিক (৪৫) নামে এক ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের কাছে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তৌফিকের সহকর্মী টেকনিশিয়ান মো. হানিফ জানান, দীর্ঘদিন ধরে নিউ রমনা সাব-স্টেশন নামে বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন তারা। তৌফিক ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সকালে কেন্দ্রের ভিতরে কাজ করার সময় সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, তারা নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় থাকেন।




