রাজনীতিশিরোনাম

দুর্নীতিবাজ এবং লুটপাটকারীদের বিষ দিয়ে মারতে হবে: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের টাকা যেসব দুর্নীতিবাজ এবং লুটপাটকারীরা উইপোকা ও ইঁদুরের মতো কেটে কেটে খাচ্ছে, তাদেরকে বিষ দিয়ে মারতে হবে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, যেভাবে দেশ থেকে জঙ্গিদের দমন করা হয়েছে, লুটপাটকারী এবং দুর্নীতিবাজদেরও সেভাবেই দমন করতে হবে। ব্যাংক লুটেরা, শেয়ারবাজার লুটেরা ও দুর্নীতিবাজ, এরা কেউ-ই ছাড় পাবে না। তাদের ঠিকানা হবে জেলখানা।
তিনি বলেন, জঙ্গি দমনের যুদ্ধে জাসদ শেখ হাসিনার সরকারের পাশে ছিলো। সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়েও শেখ হাসিনার পাশে থাকবে। উন্নয়নের সুফল মানুষের মধ্যে সমানভাবে বণ্টন করতে সুশাসনের বিকল্প নেই।
এসময় সুশাসনের বিষয়কে জাতীয় এজেন্ডায় পরিণত করতে এবং সুশাসনের পক্ষে সচেতন করতে জাসদের নেতাকর্মীদের রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ডা. এম এশাহ জিকরুল আহমেদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, সফি উদ্দিন মোল্লা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button