বিনোদন

বাংলাদেশের সিনেমার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন শ্রদ্ধা?

ঢাকাই সিনেমায় বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় করা নতুন কিছু নয়। ইরফান খান থেকে শুরু করে সানি লিওন অনেকেই কাজ করছেন ঢাকাই সিনেমায়। সেই ধারাবাহিকতায় এবার বাংলা চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এ খবর সিনেমা পাড়ায় বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্র বিন্দু।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রদ্ধা। তবে ছবিটি নিয়ে তেমন কিছু জানেনা শ্রদ্ধা কাপুর এমনো কিছু সংবাদ প্রকাশ হয়েছে কিছু গণমাধ্যমে। আলোচিত এই ছবিটির বাজেট ধরা হয়েছে দশ মিলিয়ন ডলার (প্রায় ৮৩ কোটি টাকা)। সিনেমার বাজেট ঘোষণার পর শ্রদ্ধা কাপুরের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমে জানানোর পর থেকেই শুরু হয়ে গেছে ছবিটির জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন শ্রদ্ধা?
বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে শ্রদ্ধা কাপুর ‘মাসুদ রানা’ সিনেমার জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তবে বিষয়টি নিয়ে তেমন কিছুই বলেননি জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন।
ছবিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন মডেল ও অভিনেতা এবি এম সুমন। ‘মাসুদ রানা’ ছবিটি নির্মত হবে যৌথ প্রযোজনায়। বাংলাদেশের জাজের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে রয়েছে সিলভারলাইন প্রোডাকশন্স। আগামী ২৭ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে। বাংলাদেশ, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় এর দৃশ্যধারণের কাজ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button