বিনোদন

শরীরে অসংখ্য দাগ, সমালোচনার শিকার জেরিন খান

ওজন কমালে বা প্রেগন্যান্সির পরে স্ট্রেচ মার্কস একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। তবুও তা নিয়ে হীনমন্যতায় ভোগেন অনেক নারী। তারকাদের ক্ষেত্রে আবার অনেকে এই স্ট্রেচ মার্কসের কারণে সমালোচনায় শিকার হন। ঠিক যেমনটা হল অভিনেত্রী জেরিন খানের সঙ্গে। শরীরের স্ট্রেচ মার্কসের কারণে সোশ্যল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন জারিন। তবে এক্ষেত্রে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা।
সম্প্রতি, ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন জেরিন। সেখানে জারিনের শরীরের স্ট্রেচ মার্কস নিয়ে তাকে ট্রোল করতে থাকেন অনেকেই। যদিও এক্ষেত্রে ট্রোলিং জবাবও দিতে ছাড়েননি তিনি।
জেরিনের হয়ে মুখ খুলেন তার ভক্তরাও। এক্ষেত্রে জারির সাফ জবাব, ওজন কমানোর পর শরীরে স্ট্রেচ মার্কস অত্যন্ত সাধারণ একটা বিষয়। স্ক্রিনশটের স্ট্যাটাস দিয়ে তাকে নিয়ে করা ট্রোলিংয়ের জবাব দেন অভিনেত্রী। পাশাপাশি যারা তাকে সমর্থন করেছেন তাদের প্রশংসা করতেও ভুলেননি তিনি।

জেরিন বলেন, প্রায় ৫০ কেজিরও বেশি ওজন কমালে স্ট্রেচ মার্কস থাকাটা খুবই স্বাভাবিক। চিরকালই স্বাভাবিক শরীরিক সৌন্দর্যে বিশ্বাস করে এসেছি। তাই স্ট্রেচ মার্কস নিয়ে আমি মাথা ঘামাই না।
ফোটোশপ বা সার্জারি না করলে স্বাভাবিক মানুষের শরীর এমনই হয়, স্টেটাসে লেখেন জেরিন। এক্ষেত্রে, তার পাশে দাঁড়িয়েছেন আনুশকা শর্মা।
তিনি লিখেন, জেরিন তুমি যে রকম, সে রকমই তুমি সুন্দর, সাহসী ও আত্মবিশ্বাসী।
তার এই স্ট্যাটাসের প্রশংসা করেছেন নেটিজেনরাও। যেভাবে একজন অভিনেত্রী হয়ে আরেক অভিনেত্রীকে ভরসা জোগালেন, তারই আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button