উপমহাদেশশিরোনাম

‘অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের ভারতে থাকার অধিকার নেই’

সুযোগ পেলেই ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার (৩১ আগস্ট) বর্ধমানে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
দিলীপ ঘোষ বলেন, এনআরসি সবচেয়ে বেশি প্রয়োজন পশ্চিমবঙ্গে। আর্থিক, সামাজিক, সব ক্ষেত্রে এ রাজ্যকে লুঠ করেছে বিদেশিরাই। সেই বিদেশিদের চিহ্নিত করব। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এ দেশে থাকার কোনও অধিকার নেই। নাগরিকত্ব বিল পাস করে বিদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে।
এদিকে দিল্লি ও তেলঙ্গানায় এনআরসি’র দাবি তুলেছেন বিজেপি নেতারা। দিল্লিতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির দাবি, দিল্লির অবস্থা খুব খারাপ। এই অবস্থা শোধরাতে এনআরসিই একমাত্র রাস্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button