বগুড়ার শেরপুরে তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেখ হাসিনার সহায়তা, তথ্য আপা পথ দেখায়’ এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) ‘তথ্যসেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা গেটের সামনে হাইওয়ে রাস্তার পূর্বপাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখের সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা হাবিবা খানমের পরিচালনায় উপস্থিত ছিলেন- শেরপুর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন, লায়লা ইয়াসমিন, ফরিদা সুলতানা, জিন্নাতুল ইসলাম, সবুজ হাসান, নূরুল আমিন, আহমেদ সাদাত, কুরশিয়া আক্তার, আরিফ উল্লাহ নিজামী, মেহেদী হাসান, রেজওয়ানা চৌধুরী, ওয়াসিউজ্জামান চৌধুরী, রূপম দাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাহাদি আলম বিনতু, সহকারী পুলিশ কমিশনার রায়হান সরকার, মঞ্জুরুল ইসলাম ও তথ্যসেবা সহকারী কর্মকর্তা সোনিয়া সামাদ, শুকলা রানী দত্তা প্রমুখ।



