খেলা

৬৭ রানেই অলআউট বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

টেস্ট ক্রিকেটে অ্যাশেজ কেনো এখনো সেরা তা বুঝতে হলে এবারের অ্যাশেজ দেখলেই হবে। উত্তর দেয়ার জন্যই সম্ভবত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট খেলছে। এত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ টেস্ট হলে দেখতে যাবে না কেন দর্শক। তাইতো স্টেডিয়ামে খালি আসন দেখতে পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে।
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে বড় ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে ব্যাটিং বিপর্যয়ের কারণে টেস্টটি হারতে হয় বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়েও বৃষ্টির কারণে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইংলিশদের।
হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে এসে আবারও মুখে হাসি ফুটেছিল স্বাগতিকদের। জোফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে দেয় ইংলিশরা। কিন্তু ব্যাটিংয়ে নেমে মুখের সেই হাসি আর নেই।
আরও একবার ব্যাটিং বিপর্যয়ে ওয়ানডের বিশ্বকাপজয়ীরা। শুধু বিপর্যয় বললে ভুল হবে, মহাবিপর্যয় আসলে। অসি পেসারদের তোপে জস হ্যাজলউড, প্যাট কামিন্স আর জেমস প্যাটিনসনের ত্রিমুখী পেস আক্রমণে রীতিমত দিশেহারা অবস্থা ইংলিশরদের। আউট হওয়া দশ ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন (জো ডেনলি ৪৯ বলে ১২) ‘ডাবল ডিজিট’ ছুঁতে পেরেছেন।
ররি বার্নস (৯), জেসন রয় (৯), জো রুট (০), বেন স্টোকস (৮) কিংবা জনি বেয়ারস্টো (৪) জস বাটলার (৫) ক্রিস ওকস (৫) জোফরা আর্চার (৭) জ্যাক ‍লিক (১) রান করে আউট হলে ১০০ ও করতে পারেনি ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ীদের কোনো ব্যাটসম্যান পারেননি অসি পেসারদের সামনে দাঁড়িয়ে লড়াই করতে।
অস্ট্রেলিয়ার পক্ষে ৫টি উইকেট নিয়েছেন জস হ্যাজলউড। জেমস প্যাটিনসন ২টি আর প্যাট কামিন্সের শিকার ৩টি উইকেট। ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে অজিরা।
এমন টেস্ট দেখে একটা কথাই বলা যায়। টেস্ট ক্রিকেটে এখনো প্রাণ আছে। টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রেখেছে এই অ্যাশেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button