Uncategorized

বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী অফিসার ও শেরপুর থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপে নবম শ্রেণির মাদ্রসার ছাত্রী বাল্য বিবাহ বন্ধ হয়েছে। আজ বুধবার রাত্রি সাড়ে ১১ মির্জাপুর ইউনিয়নের মাকড়খোলা গ্রামের আকিমুদ্দিনের মেয়ে মাদ্রসার ছাত্রী আদুরী খাতুন (১৩) সাথে ভাদড়া গ্রামের মহসিনের ছেলে ইকবাল হোসেন (১৫) বিয়ে হওয়ার কথা ছিল।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখ ও শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মেয়ের বাড়িতে গিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় মেয়ের বাবা আকিমুদ্দিন তার মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার নামা দেন। বর ইকবালকে ১০ দিনের কারাদন্ড দেন ও মেয়েকে স্বাস্থ্য বয়স বিবেচনায় ছেড়ে দেন। এবং মেয়ের বাবা, ছেলের বাবা ও কাজীর জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button