বিনোদন

ফের ইন্ডিয়ান আইডলের ‘জজ সাহেবা’ নেহা কক্কর

 ‘ইন্ডিয়ান আইডল’ ভারতের ছোটপর্দায় গানভিত্তিক অন্যতম পুরোনো ও জনপ্রিয় রিয়েলিটি শো। ১০টি মৌসুম সফলভাবে শেষ করার পর নির্মাতারা ১১তম মৌসুম শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছেন। একদল প্রতিভাবান গায়ক ও বিচারকের দল নিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হবে।

গত বছর বিচারক হিসেবে নেহা কক্কর, বিশাল দাদলানি ও অনু মালিকের উপস্থিতি ভক্তদের মনে থাকার কথা। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, এবারের আসরেও বিচারকের আসনে থাকছেন নেহা কক্কর। এর আগে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছিল, এবার নেহার স্থলাভিষিক্ত হবেন নীতি মোহন। কিন্তু ‘ও সাকি সাকি’খ্যাত নেহা এ সংবাদকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন।

গতবারের আসর বিভিন্ন কারণেই আলোচনার কেন্দ্রে ছিল। এর একটি হচ্ছে, অনু মালিক ‘মি টু’ আন্দোলনে অভিযুক্ত হয়েছিলেন।

আসরটি দর্শকপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ নেহা কক্কর, যিনি একজন প্রতিযোগীর জীবনকাহিনী শুনে চিৎকার করে কেঁদে কৌতুকের বিষয়ে পরিণত হন। শুধু তা-ই নয়, এ প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে প্রবেশ করে বিচারকে পরিণত হওয়া একমাত্র ব্যক্তি নেহা। গায়ক বিশাল দাদলানি এ আসরেও নেহাকে সঙ্গ দেবেন।

আজ মঙ্গলবার  ইনস্টাগ্রামে এক পোস্টে এবারের আসরেও বিচারক হিসেবে থাকার কথা নিশ্চিত করেছেন নেহা কক্কর। ভক্তদের সীমাহীন ভালোবাসাই তাঁকে আবারও বিচারকের আসনে ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন নেহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button