জাতীয়শিরোনাম

‘গাড়ি চালানোর সময় ফোনে কথা বললেই আটক’

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, গাড়ি চালানোর সময় মোবাইলফোনে কথা বললে চালককে আটকসহ গাড়ি জব্দ করার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে পথচারীর করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি ক্যাশ কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা আদায় ব্যবস্থার উদ্বোধনকালে ডিএমপি কমিশনার একথা বলেন।
তিনি বলেন, চলন্ত গাড়িতে চালক কথা বললে ড্রাইভিংয়ে মনোযোগ থাকে না। সে কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এত প্রাণহানির ঘটনাও ঘটে।
সড়কের বাম লেন খালি রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ বাম লেন দখল করে দাঁড়িয়ে থাকলে তাদের গাড়িও রেকারিংয়ে নিতে বলা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, চালক তার জরিমানা টাকা এখন থেকে অন স্পটে যেকোনো ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, ক্যাশ, বিকাশ, রকেট ও অন্যান্য কার্ড ব্যবহার করে পরিশোধ করতে পারবেন।
তিনি আরও বলেন, রং পার্কিং ও কাগজপত্র না থাকার কারণে গাড়ি রেকারিং করা হতো। রেকারিংয়ের জরিমানার টাকা কর্মকর্তারা হাতে হাতে নগদ নিতো। এখন থেকে নগদ নয়, ই-ক্যাশের মাধ্যমে জমা নেয়া হবে। নগদ টাকা লেনদেন হলে দুর্নীতি ও অসচ্ছতার সুযোগ থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button