বিনোদন

শরীর নয়, হৃদয় দিয়ে সন্তান জন্ম দিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ফেমিনা মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন ক্যারিয়ারে। সমানতালে প্রেমও করেছেন। বিয়ে না করলেও মাত্র ২৪ বছর বয়সেই নিয়েছেন কন্যাসন্তান দত্তক।
সম্প্রতি দত্তক ইস্যুতে মুখ খুললেন সাবেক এ বিশ্বসুন্দরী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে এক অনুষ্ঠানে ‘স্রিফ তুম’ খ্যাত সুস্মিতা বলেন, ‘২৪ বছর বয়সে আমি মা হয়েছিলাম। এ নিয়ে ভক্ত-সমালোচকদের আলোচনা-সমালোচনার শেষ নেই। অনেকেই একে দাতব্য কাজ ভেবেছেন। কিন্তু এটি ছিল নিজেকে রক্ষার একটি হাতিয়ার। তবে আমি সত্যিই মা হয়ে ওঠাকে বেশ উপভোগ করেছি।’
‘যদিও আমি প্রাকৃতিক উপায়ে ওদের জন্ম দিইনি, কিন্তু ওদেরকে হৃদয় দিয়ে জন্ম দিয়েছি,’ বলেন সুস্মিতা।
সুস্মিতা আরো বলেন, ‘আমি হৃদয় দিয়ে সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতা পেয়েছি দুবার। মা হওয়ার পরে প্রতিটি দিন অপার আনন্দ পেয়েছি। সত্যিই, ২৪ বছর বয়সে মা হওয়া আমার জীবনের সবচেয়ে সময়োপযোগী সিদ্ধান্ত। এটি আমার জীবনকে প্রতিষ্ঠিত ও সুরক্ষিত করেছে।’
২০০০ সালে কন্যাসন্তান রিনিকে দত্তক নিয়ে সবাইকে চমকে দেন সুস্মিতা সেন। পরে ২০১০ সালে তিনি আলিসাকে দত্তক নেন।
বি-টাউনে গুঞ্জন, তাঁর প্রেমিকের সংখ্যা কম নয়। বিনোদন দুনিয়ার বাতাসে ভাসে, তিনি ঋতিক ভাসিন, বিক্রম ভাট, রণদীপ হুদা, ওয়াসিম আকরাম, মুদাশ্বর আজিজ, ইমতিয়াজ ক্ষত্রী, মানব মেনন, সঞ্জয় নারঙ্গসহ আরো অনেকের সঙ্গে প্রেম করেছেন।
সবশেষ বান্টি সচদেবের সঙ্গে সুস্মিতার প্রেমের অভিজ্ঞতা ছিল একবারেই খারাপ। বান্টি একদিকে সুস্মিতা সেন, অন্যদিকে দিয়া মির্জা আর নেহা ধুপিয়ার সঙ্গে প্রেম করতেন। এ কারণেই বান্টির সঙ্গে সুস্মিতার সম্পর্ক ভেঙে যায়।
হালের আলোচনা, ২৮ বছর বয়সের মডেল কাশ্মীরের ছেলে রহমান শালের সঙ্গে ৪৩ বছরের সুস্মিতা সেনের প্রেম এরই মধ্যে বেশ জমে গেছে। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপা করেন না এই যুগল। সুযোগ পেলেই দুজনের প্রেমময় ক্ষণ জনসমক্ষে আনেন। প্রকাশ্যে চুমুর ছবিও দেখেছে বি-টাউন। তাঁদের যুগলমিলনে উচ্ছ্বসিত অন্তর্জালের ভক্তকুলও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button