খেলা

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন মুশফিক

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণ ভোমরা হলেন মাশরাফি বিন মুর্তজা। অনেক আগেই জাতীয় দলে অভিষেক হলেও বারবার ইনজুরির আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছেন এই পেসার। মুশফিকুর রহিম হলেন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ। মি. ডিপেন্ডেবল নাম তো আর এমনি এমনি পাননি। তার ব্যাটে চড়ে বাংলাদেশ দল পেয়েছে কতো জয়। বাংলাদেশ দলের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান এই উইকেট কিপার ব্যাটসম্যান। সেই মুশফিকই এবার মাশরাফিকে ছাড়িয়ে গেলেন।
মাশরাফি বিন মুর্তজাকে টপকে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার মালিক হলেন মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ড গড়লেন তিনি।
মাশরাফি দেশের জার্সিতে খেলেছেন ২১৫ ম্যাচ। আর এ ম্যাচ দিয়ে মুশফিকের নামের পাশে যুক্ত হলো ২১৬। ব্যাট করেছেন ২০১ ইনিংসে। এসময়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশি। নামের পাশে রয়েছে ৩৭টি অর্ধশতক ও ৭টি শতক। ছক্কা হাঁকিয়েছেন ৮২টি। ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৪৪, লংকানদের বিপক্ষেই।
২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। একই ম্যাচে অভিষেক ঘটে সাকিব আল হাসানের। লাল-সবুজ জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচের মালিক তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার খেলেছেন ২০৬ ম্যাচ। চারে থাকা তামিম খেলছেন ২০৪তম ম্যাচ। আর পঞ্চম স্থান অধিকারী মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচ সংখ্যা ১৮৫।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button