বিনোদন

হানিমুনের উদ্দেশে উড়লেন নুসরাত জাহান

বিয়ের পর নানা কাজেই ব্যস্ত ছিলেন কলকাতার বাংলা ছবির নায়িকা ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তাই মধুচন্দ্রিমার জন্য সময় করে উঠতে পারেনি। এবার ফুরসত মিলল আর বর নিখিল জৈনকে সঙ্গে করে মধুচন্দ্রিমা কাটাতে মরিশাসের উদ্দেশে উড়াল দিলেন নুসরাত।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, প্রথমে কলকাতা থেকে মুম্বাই, তারপর সেখান থেকে মরিশাসের উদ্দেশে উড়াল দিয়েছেন নবদম্পতি নুসরাত-নিখিল।
অবশ্য দম্পতির সোশ্যাল মিডিয়া থেকেই জানা গেছে মরিশাসে যাওয়ার খবর। মুম্বাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে খোশমেজাজে ছিলেন নুসরাত-নিখিল। ইনস্টাগ্রামে সেসব মুহূর্তের ছবি শেয়ার দিয়েছেন অভিনেত্রী। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুম চোখেই বিমানের জন্য অপেক্ষা করেছেন অভিনেত্রী।
গত ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে ঘটা করে আয়োজন করা হয়েছিল নুসরাত-নিখেলের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান। দেশে ফিরে সাংসদ হিসেবে শপথ নেন।
পত্রপত্রিকার খবর, বিয়ের পর পরিচালক পাভেলের ‘অসুর’ চলচ্চিত্রের হাত ধরে বড়পর্দায় ফিরছেন নুসরাত জাহান। সাংসদ হওয়ার পর এটাই হতে চলেছে দুই বাংলায় জনপ্রিয় এ নায়িকার প্রথম ছবি। জননন্দিত ভাস্কর রামকিঙ্কর বেইজকে সামনে রেখে ‘অসুর’ ছবির বিষয়বস্তু।
পরিচালক জানিয়েছিলেন, ‘অসুর’ মূলত প্রেমের গল্প ঘিরে। কাইজান, বোধি ও অদিতি তিন কলেজ-বন্ধুর গল্প তুলে ধরা হবে। কাইজানের চরিত্রে অভিনয় করছেন জিৎ। বোধির ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। আর অদিতির ভূমিকায় নুসরাত জাহান। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নচিকেতা ও অমিত-ঈশান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button