আন্তর্জাতিক সংবাদ

প্রস্তাবিত মার্কিন জোটে কোনো সেনা পাঠাবে না জাপান

পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দেওয়ার নামে যুক্তরাষ্ট্র যে সামরিক জোট গঠনের চেষ্টা করছে, তাতে জাপান সেনা পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
গালফ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের মন্ত্রিপরিষদের সচিব ইয়োশিহিদি সুগা গতকাল মঙ্গলবার জানিয়েছেন, জাপানের বর্তমান অবস্থান নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া আগে যা বলেছেন, তাতে কোনো পরিবর্তন আসেনি। জাপান সরকারের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া গত সপ্তাহে জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই।
পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরের ওপর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর লক্ষ্যে প্রস্তাবিত সামরিক জোটের জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের চলমান টোকিও সফরের সময় মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর বিষয়টি তাঁর আলোচ্য সূচিতে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার বোল্টন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো, প্রতিরক্ষামন্ত্রী আয়া এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শোতারু ইয়াচির সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে, জাপানি সংসদের উচ্চকক্ষের নির্বাচনে শিনজো আবের জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শিনজো আবে। সেখানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন জোট গঠন করে কী করতে চায়, সে সম্পর্কে পূর্ণ তথ্য নেওয়া দরকার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button