বিবিধশিরোনাম

মোটা নারীরা স্বর্গে যেতে পারবেন না বলায় ফাদারকে যা করলেন তরুণী!

‘মোটা নারীরা স্বর্গে যেতে পারবেন না’, ফাদারের এমন কথা মেনে নিতে পারেননি এক মোটা তরুণী। তাই রেগে ক্ষুব্ধ হয়ে ফাদারকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। এই ঘটনা ঘটেছে ব্রাজিলের এক গির্জায়।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ব্রাজিলের সাও পাওলোয় ক্যাথলিক কমিউনিটি অফ ক্যানকাও নোভা গীর্জায় নিজের চিন্তাভাবনা তুলে ধরছিলেন ফাদার রোসি। ব্রাজিলের জনপ্রিয় একজন ফাদার হিসেবে পরিচিত তিনি। এজন্য তার উপদেশ শুনতে ভিড় করেছিলেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ।
এদিন জনসভায় নানা উপদেশ দেয়ার সময় রোসি বলেন, মোটা নারীরা কখনও স্বর্গে যেতে পারবেন না। ফাদারের এমন কথা কোনভাবেই মেনে নিতে পারেননি সেখানে উপস্থিত এক স্থূল তরুণী। সোজা মঞ্চে উঠে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন ফাদারকে। মুখ থুবড়ে মাটিতে পড়েন ফাদার।
পুরো এই ঘটনা ক্যামেরা বন্দি হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। পরবর্তীতে আর কোনো বিতর্কিত মন্তব্য করেননি রোসি।
এদিকে তরুণীর এমন কাণ্ডে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে তার বন্ধু জানান, মানসিক অবস্থা ঠিক না থাকার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন সে। ফাদার অভিযোগ না জানানোয় পরে ওই নারীকে ছেড়ে দেয়া হয় বলে খবরে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button