জাতীয়শিরোনাম

পদ্মায় প্রবল স্রোত : পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারাপারে সংকট

সংবাদদাতা (মানিকগঞ্জ) : পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্রোতের প্রতিকূলে চলতে গিয়ে বিকল ফেরি বিকল হয়ে পড়ছে, দেখা দিচ্ছে ফেরি সংকট।
ফলে পারাপারে দ্বিগুণ সময় লাগছে। পাটুরিয়াঘা‌টে প্রায় পাঁচ শতা‌ধিক পন্যবোঝাই ট্রাক ও দুই শতা‌ধিক বাস আটকা প‌ড়ে‌ছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে ঘাটে যাত্রীবাহী বাস আটকে থাকায় যাত্রিরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।দুই থেকে তিনদিন ধরে পার হতে না পারায় ট্রাক চালক-হেলপাররা পড়েছেন সীমাহীন বিড়ম্বনায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সুত্রে জানা গেছে, ‘পাটু্রিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ১৫টির মধ্যে চারটি ফেরি বিকল হয়ে পড়েছে। বাকি ১১টি ফেরি দিয়ে কোনোমতে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরিগুলো নদী পার হতে সময় লাগছে দ্বিগুন, তিনগুন। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। কোনো কোনো ফেরির ইঞ্জিন দূর্বলতার জন্য স্রোতের বিপরীতে চলতে পারছে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button