দূর্ঘটনাশিরোনাম

তুরস্কে বাস খাদে পড়ে বাংলাদেশিসহ নিহত ১৭

তুরস্কে অবৈধ অভিবাসীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগানিস্তানি রয়েছেন বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
দেশটির ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ বলছে, বৃহস্পতিবার অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।
কর্তৃপক্ষ বলছে, এ দুর্ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভ্যানের গভর্নর মেহমেত এমিন বিলমেজ দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে (এএ) বলেন, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
ইরান সীমান্তের কাছের মুরাদিয়ে জেলা থেকে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল বলে জানিয়েছেন তিনি।
গভর্নর মেহমেত এমিন বিলমেজ বলেন, হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। হতাহতরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন এই গভর্নর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button