জাতীয়শিরোনাম

ভারতের সঙ্গে নৌপথে যোগাযোগ বৃদ্ধি চান প্রধানমন্ত্রী

ইউএনবি : বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসারে নৌপথে যোগাযোগ জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
সাক্ষাতে তাঁরা দুই প্রতিবেশী দেশের মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button