রাজনীতি

বিক্ষুব্ধদের দুঃখ প্রকাশ : তারেকের সিদ্ধান্ত মেনে চলবে ছাত্রদল

সম্প্রতি বয়সসীমা বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবিতে আন্দোলন চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঘটা অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতারা।
তাদের দাবি, অপ্রীতিকর ওই সব ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত নয়। কোনো স্বার্থান্বেষী মহল এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।
বুধবার (৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী নেতাদের অন্যতম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এমন দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুহিন বলেন, ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়ায় একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনায় আমাদের ব্যথিত ও মর্মাহত করেছে। এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত ও কারও জন্য কাম্য নয়।
তিনি বলেন, দলের অনুগত এবং বিশ্বস্ত কেউ এ ঘটনা ঘটাতে পারে বলেও মনে হচ্ছে না। এলোমেলো পরিস্থিতির কারণে সংঘটিত বিষয়ে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের ব্যাপারে অনুগত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালনে অঙ্গীকার ব্যক্তি করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button