বিবিধশিরোনাম

বিজিবির জন্য ভারত থেকে আনা হলো ২০টি কুকুর

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ২০টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আনা হয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি ক্যাম্পে কুকুরগুলো আনা হয়।
বিজিবি জানায়, গত ৮ জানুয়ারি বাংলাদেশের চৌকস বিজিবির ৫২ সদস্যর একটি প্রতিনিধি দল ভারতের মধ্যপ্রদেশের ডগ ট্রেনিং সেন্টারে কোর্স করতে যায়। এ সময় বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েক সুবেদার মাহবুব হোসেন।ফেরত আসার সময় ২০টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নিয়ে আসে বিজিবির এ দলটি। তবে এটা বিজিবির নিজস্ব অর্থায়নে ক্রয় করে বলে জানায়।
বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সুবেদার বাকি বিল্লাহ জানান, এসব প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর মাদক, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র উদ্ধার কাজে সহায়তা করবে। এরপর বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিক শেষে বেলা সাড়ে তিনটার সময় বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্য রওনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button