বিনোদন

আজীবন সম্মাননা পেলেন মৌসুমী, সানি আজীবন সদস্য

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা আরিফা পারভিন মৌসুমীকে আজীবন সম্মাননা দিয়েছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। গত ১৬ জুন রোববার সংগঠনের বার্ষিক বনভোজনে এ সম্মাননা তুলে দেওয়া হয়। আজ একই সংগঠনের আজীবন সদস্য পদ পেলেন ওমর সানি। কার্যকরী কমিটির নেতাদের সাথে নিয়ে সম্মাননা তুলে দেন ক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাবেক সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়ার পাশাপাশি মৌসুমীকে ক্লাবের সম্মানিত সদস্য পদ প্রদান করা হয়।
এ বিষয়ে মৌসুমী বলেন, আমি সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত। আমার সন্তুষ্টির বিষয়টি ভাষায় প্রকাশ করার মতো নয়। এ সম্মান আমি বহন করে বাংলাদেশে নিয়ে যাব। প্রেসক্লাবের এ সম্মাননা আমার সফলতার পালকে একটি উজ্জ্বল সংযোজন। আমি শুধু খুশিই নই প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞও। যা আমি আজীবন স্মরণ রাখব। আমার নতুন পরিচয় আমি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য, যা আমার জন্য অত্যন্ত গৌরবের।

ওমর সানি বলেন, ‘আজ আমার অভিনয় জীবনের বড় একটি সার্থকতা। আমার ২৯ বছরের চলচ্চিত্র জীবনের স্মরণীয় ঘটনা। ধন্যবাদ জানাই। দর্পণ কবীর প্রেসিডেন্ট আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। শাহাবুদ্দিন সাগর জেনারেল সেক্রেটারি আমেরিকান বাংলাদেশ প্রেসক্লাব এবং আমাদের বাংলাদেশের সব সাংবাদিককে। জয় হোক আমাদের চলচ্চিত্রের। ধন্যবাদ জানাই আজীবন সদস্য করার জন্য।’
২০০৮ সালে প্রতিষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব গত ১৬ জুন রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করলেও বনভোজনের উদ্বোধন করা হয় এদিন দুপুরে। বনভোজনের উদ্বোধন করেন ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী।
নিউইয়র্কের কুইন্স প্যালেসে গত ১৪ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল। এতে অংশ নিতেই আমেরিকায় গিয়েছিলেন জনপ্রিয় তারকা জুটি মৌসুমী ও ওমর সানি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button