বিবিধশিরোনাম

বিদেশে প্রশংসিত বাংলাদেশের ২ নারী পাইলট

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের দুই নারী পাইলট এখন রোল মডেলে পরিণত হয়েছেন। তাদেরকে নিয়ে বিশেষ ভিডিও তৈরি করেছে জাতিসংঘ। এই দুই নারী পাইলট হলেন ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও তামান্না-ই-লুতফী। তারা দুজনই কঙ্গোতে হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করছেন।
তামান্না ও নাইমা বাংলাদেশের প্রথম নারী সামরিক পাইলট যারা ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কর্মরত রয়েছেন। জাতিসংঘের মতে, এ অঞ্চলে নারী ও কিশোরীদের নানা প্রতিকূল অবস্থা থেকে উত্তরণের জন্য তারা (তামান্না ও নায়মা) হবেন রোল মডেল।
ভিডিওতে পাইলট তামান্না বলেন, ‘নিজেকে একজন নারী হিসেবে পরিচয় দিতে চাই না। আমার পরিচয় আমি একজন শান্তিরক্ষী কর্মী। আমি হেলিকপ্টারের একজন পাইলট। তাই নারী বা পুরুষ কে ফ্লাইট পরিচালনা করছে যন্ত্রাংশের জন্য এটার প্রয়োজন নেই।’
নাইমা বলেন, ‘আমরা স্থানীয় নারীদের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারি। তাই তারা যখনই আমাদের দেখে, উৎসাহ পায়। তরুণীদের উৎসাহের জায়গা হলো তাদের শিক্ষিত হতে হবে। অধিকারের জন্য তাদের সোচ্চার হতে হবে। কোনও কিছু অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button