উপমহাদেশশিরোনাম

১১৬ পেরেক ও লোহার পাত বের হলো যুবকের পেট থেকে

অস্ত্রোপচারের মাধ্যমে ভারতে এক যুবকের পেট থেকে ১১৬টি পেরেক ও লোহার পাত বের করেছেন চিকিৎসকরা।
রাজস্থানের কোটার বুন্দি সরকারি হাসপাতালে ভোলা শঙ্কর (৪২) নামে এক যুবকের দেড় ঘণ্টার অপারেশন শেষে এসব ধাতব বস্তু বের করা হয়।
এ বিষয়ে চিকিৎসক ড. অনিল সাইনি জানান, গত রোববার পেটের ব্যথা নিয়ে ভোলা শঙ্কর আমাদের কাছে আসেন। প্রথমে এক্সরে করে ওই রোগীর পেটে পেরেকজাতীয় বস্তুর উপস্থিতি টের পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত হতে তাকে সিটিস্ক্যান করতে বলা হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই তার অস্ত্রোপচারের মাধ্যমে এসব ধাতব বস্তু বের করা হয়।
তিনি জানান, পেরেকের বেশিরভাগের দৈর্ঘ্য সাড়ে ছয় সেন্টিমিটার। অপারেশনের পর ভোলা শঙ্কর সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতে পারছেন।
ভোলা শঙ্কর পেশায় একজন মালি। তবে এসব পেরেক কিভাবে তার পেটে গেল সে বিষয়ে কিছুই বলতে পারছেন না তিনি। এমনকি তার পরিবারের লোকজনও বিষয়টি সম্বন্ধে কিছুই জানে না।
এর আগে কলকাতাতেও এমন এক ঘটনা ঘটেছিল। সেখানে এক ব্যক্তির পেট থেকে আড়াই সেন্টিমিটার লম্বা বেশ কয়েকটি পেরেক উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button