খেলা

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

গত বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ঝাই রিচার্ডসনের। অভিষেকে নিজেকে তেমনভাবে মেলে ধরতে ব্যর্থ হলেও এ বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আলোচনায় চলে আসেন ২২ বছর বয়সী এই পেসার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। মাত্র ১২ ওয়ানডে খেলা ডানহাতি এই পেসার অসিদের অন্যতম বোলিং ভরসা বনে যান। প্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়ার এবারের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা করে নেন। কিন্তু আসর শুরুর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে অসিরা। কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রিচার্ডসন।
আজ বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া ঝাই রিচার্ডসনের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে। তরুণ এই ফাস্ট বোলারের ইনজুরিটা অবশ্য নতুন নয়। মার্চে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পান রিচার্ডসন। চোটের কারণে তাঁর কাঁধের হাড় কিছুটা স্থানচ্যুত হয়ে যায়। তবে বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, এমন আশায় তাঁকে দলে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপ খেলার স্বপ্নটা অধরাই রয়ে গেল এই ফাস্ট বোলারের।
রিচার্ডসনের চোট নিয়ে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক ডেভিড বিকলে বলেছেন, ‘দল ও রিচার্ডসনের জন্য এটা খুবই হতাশার খবর। তার পুনর্বাসন প্রক্রিয়াটা খুবই ভালো চলছিল। তবে সম্প্রতি নেটে ওর বোলিং দেখার পর আমাদের কাছে মনে হয়েছে, যতটা প্রয়োজন ছিল ঠিক ততটা উন্নতি হয়নি ওর। তাই নির্বাচকদের সঙ্গে আলোচনা করে আমরা রিচার্ডসনকে বিশ্বকাপ দল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
ঝাই রিচার্ডসন দল থেকে ছিটকে গেলেও ভাগ্য খোলেনি জশ হ্যাজলউডের। অস্ট্রেলিয়ার নির্বাচকরা ঝাইয়ের বদলি হিসেবে হ্যাজলউডকে না নিয়ে কেন রিচার্ডসনকে বেছে নিয়েছেন। ২৮ বছর বয়সী এই পেসার অসিদের হয়ে ২০ ওয়ানডে ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন। পাশাপাশি ৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। আগামী ১ জুন শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button