খেলা

ভারতের রাস্তা নিয়ে ইংলিশ ক্রিকেটারের বেফাঁস মন্তব্য

একটা টুইট করেছিলেন তিনি। কিন্তু তাতে বিষয় ছিল, ভারতের রাস্তা। তা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছিলেন তিনি। ব্যস, আর রেহাই পাননি। এমনিতে তিনি এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে রোষের মুখে পড়েছেন। কিন্তু তা থেকে শিক্ষা নেননি। আরও একবার একই কাণ্ড ঘটালেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। আর এবারও ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকে পাল্টা খোঁচায় জখম করলেন।
মাইকেল ভন টুইট করে লিখেছিলেন, ভারতে ঘুরতে আমার দারুণ লাগে। সকাল থেকেই আমরা হাতি, গরু, উট, ভেড়া, ছাগল, শূকর দেখতে পেয়ে যাই রাস্তার মাঝখানে। ভনের এমন টুইট ঘিরে বিতর্ক ছড়ায়। ইংলিশ ক্রিকেটারকে এমন মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন অনেকে। তবে ক্ষমা চাননি। যার জেরে তাকে পাল্টা হজম করতে হয়। এক সমর্থক যেমন লেখেন, বিশ্বকাপ আসছে। তার পর অ্যাসেজ। এবার ইংল্যান্ডের দলগঠনে মন দিন। শুনলাম অস্ট্রেলিয়া নাকি ঠিক সময়ে আবার ফর্মে ফিরে এসেছে। সাবধান! আরেক সমর্থক আবার লেখেন, বুঝতেই পারছি, ইংল্যান্ডে আপনি শুধুই শূকর দেখতে পান। বৈচিত্র তো ভাল ব্যাপার, তাই না!
চলতি আইপিএলে ক্রিকেট বিশ্লেষক হিসাবে প্যানেলে রয়েছেন মাইকেল ভন। তাই তাকে এখন ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে। কিছুদিন আগে বেঙ্গালুরুর হারের পর ভন বলেছিলেন, বিশ্বকাপ শুরুর আগে বিরাট কোহলির কিছুদিন বিশ্রাম নেওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button