রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি’র দাবীতে গণ অনশন

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট বেগম জিয়ার মুক্তি চায় না, ঐক্যফ্রন্টের আন্দোলন কর্মসূচীতে খালেদা জিয়ার মুক্তির ইস্যু নেই। কিন্তু ঐক্যফ্রন্ট যে ৭ দফার ভিত্তিতে ঐক্য গড়েছে তার প্রথম দফাই হলো খালেদা জিয়ার মুক্তি।
রোববার (৭ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না। খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ। তাই আমাদের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টির করার কারণ নেই। তিনি বলেন, সরকার আমাদের ঐক্য ভেঙে দিতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আপনারা কানো কোনো মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমাদের ঐক্য অটুট আছে।
ঐক্যফ্রন্ট নেতা বলেন, রাজপথে আন্দোলন না করে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button