রাজনীতি

খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে যুবদ‌লের বি‌ক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর।
শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টায় মগবাজার থে‌কে হাতির‌ঝিল পর্যন্ত যুবদল উত্ত‌রের নেতাকর্মীরা এ বি‌ক্ষোভ ক‌রেন।
এ সময় ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই; খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; খালেদা জিয়ার মিথ্যা মামলা তুলে নাও নিতে হবে, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ এসব স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিভিন্ন থানার নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button