খেলা

চীনের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বের তৃতীয় ম্যাচে পারল না বাংলাদেশের মেয়েরা। ফেভারিট চীনের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয়েছে লাল-সবুজের দল।
আজ রোববার মিয়ানমারের মানডালা থিরি স্টেডিয়ামে বাংলাদেশের রক্ষণভাগের ভুলেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে ২৮ মিনিটে এগিয়ে যায় চীন। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে তারা। আর সাত মিনিট পর মিয়ানমার তৃতীয় গোলের দেখা পায়।
আসরের প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব খেলা নিশ্চিত করেছিল তারা। আজ চীনের বিপক্ষে জিততে পারলে গ্রুপসেরা হয়েই পরের পর্বে উঠত।
আগামী সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে মূল পর্বের খেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button