অপরাধ
বন্ধ হচ্ছে ১৫ হাজার পর্নো ও ২ হাজার জুয়ার সাইট

বন্ধ করার তালিকায় যুক্ত হয়েছে ১৫ হাজার পর্নো ও ২ হাজার জুয়ার সাইট। মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে এ কথা জানান। এছাড়া রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৫৬টি ওয়েবসাইট বন্ধ করতে দেশের আইআইজিগুলোকে নির্দেশ পাঠায়।
সোমবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।’
পর্নো ওয়েবসাইট বন্ধের ব্যাপারে আগেই হুঁশিয়ারি দিয়ে আসছিল সরকার। তারই প্রেক্ষিতে এই বন্ধ হচ্ছে এই সাইটগুলো। এর আগে সম্প্রতি পাঁচ দফায় চার হাজারের বেশি পর্নো ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি।




