সহিংসতার শঙ্কা : শনিবার বন্ধ রাখা হচ্ছে আইফেল টাওয়ার

ফ্রান্সের প্যারিসে চলছে সরকারবিরোধী আন্দোলনের উত্তেজনা। যেকোনো সময় শহরটিতে ছড়িয়ে পড়তে পারে সহিংসতা। বিবিসি জানিয়েছে সহিংসতা আশঙ্কায় আগামী শনিবার ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার বন্ধ রাখা হচ্ছে।
সহিংসতা ঠেকাতে ফ্রান্সে ৮৯ হাজার পুলিশ মাঠে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এডওয়ার্ড ফিলিপে।
প্যারিসের দোকান এবং রেস্টুরেন্টগুলোকে বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এ সময় বেশ কিছু জাদুঘরও বন্ধ থাকবে।
কয়েক দশকের মধ্যে গত শনিবার সবচেয়ে বড় দাঙ্গার মুখোমুখি হয়েছে প্যারিস। এই শনিবার আবারও দাঙ্গার আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, তেলের দাম বৃদ্ধি কারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে দেশটির জনগণ। এই আন্দোলন এক পর্যায়ে বিশাল আকার ধারণ করে। জনগণের চাপের মুখে তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করলেও কিছুতেই আন্দোলন দমাতে পারছে না সরকার।



