খেলা

টেস্টে চার হাজার রানের মাইলফলকে মুশফিক

বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪ হাজার রানের ক্লাবে ঢুকলেন মুশফিক। আজ ৮ রান করেই চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। এর আগে ওপেনার তামিম ইকবাল চার হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন। তামিমের রান ৪০৪৯।
এদিকে ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। প্রথম সেশনের ১৬ তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রস্টন চেজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ৪২ বলে ১৯ রান করেন তিনি। সৌম্য সরকার ও অভিষিক্ত সাদমান ইসলাম ওপেনিংয়ে ৪২ রানের জুটি গড়েছিলেন।
অভিষিক্ত ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হকের দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রানের জুটি লাঞ্চের আগে শেষ ওভারেই ভেঙ্গে যায়। পেসার কেমার রোচের বলে বড় শর্ট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল। ৪৬ বল মোকাবেলায় ২৯ রান করেন তিনি। তাঁর বিদায়ের সঙ্গেই লাঞ্চ বিরতির ঘোষণা আসে। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৮৭ রান।
নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার সাদমান ইসলাম। ধৈর্যশীল ইনিংসে সাদমান খেলেন ১৪৭ বল খেলে হাফ সেঞ্চুরি করেন।
সৌম্য ও মুমিনুলের পথেই হাঁটলেন মিঠুন। স্পিনার দেবেন্দ্র বিশুর বলে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। তৃতীয় উইকেট জুটিতে অভিষিক্ত সাদমানের সঙ্গে গড়েন ৬৪ রানের জুটি। ৬১ বল মোকাবেলায় খেলেন ২৯ রানের ইনিংস।
স্পিনার দেবেন্দ্র বিশুর দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিষিক্ত সাদমান ইসলাম। ১৯৯ বল মোকাবেলা করে ৭৬ রানের ইনিংস খেলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি।
দ্বিতীয় সেশনে ৮৮ রানে দুই উইকেট হারিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। ক্যারিবীয়দের পক্ষে দুটি উইকেটই নেন স্পিনার দেবেন্দ্র বিশু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button