রাজনীতি

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন দুই ইইউ প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই বিশেষজ্ঞ।
মঙ্গলবার (২৭ নভেম্বর) তাঁরা ঢাকায় আসবেন এবং ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুত্র।
সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বৃহৎ আকারে নির্বাচনী পর্যবেক্ষক না পাঠাবে না। তবে, পর্যবেক্ষণের লক্ষ্যে তারা দু’জন বিশেষজ্ঞ পাঠাচ্ছেন। তারা হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনা মারিয়া গৌনারি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সুত্র বলেন, আমি তাদের প্রতিদিনকার কাজকর্মের সূচির ব্যাপারে বলতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি, তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, গণমাধ্যমকর্মী, প্রার্থী ও রাজনৈতিক দল ও ভোটারদের সাথে নির্বাচনের বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করবেন। তাঁরা এখানে থেকে থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সবশেষে তারা এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন।
তবে, এই প্রতিনিধিদল পরিস্থিতির ওপর এবং প্রয়োজনীয়তা অনুযায়ী দীর্ঘদিন এখানে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৪-২৬ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন। সফর শেষে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের নেতা রূপার্ট ম্যাথ্যুস বলেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করছি। আর তাই ইইউ এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। কারন যেখানে নির্বাচনে সহিংসতা, কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা থাকে, সেখানেই ইইউ নির্বাচন পর্যবেক্ষক পাঠায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button