বিনোদন

সারার স্বপ্ন সত্যি হলো!

অবশেষে স্বপ্ন সত্যি হলো বলিউড নবাব সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের!
বিনোদন দুনিয়ায় অভিষেকের আগেই সাইফ ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান তাঁর আত্মবিশ্বাস, সুদর্শন ও আবেদনময় চেহারার জন্য খবরের শিরোনাম হয়েছেন বহুবার। আগামী মাসেই তাঁর দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুত ও ‘সিম্বা’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মনে হচ্ছে, বহু ছবির প্রস্তাবে এবার ভাসবেন এই সুন্দরী।
নির্মাতা করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফের সঙ্গে অতিথি হয়ে যোগ দিয়েছিলেন সারা। সেখানে সারা বলেন, তাঁর ‘ক্রাশ’ ‘সোনু কে টিটু কি সুইটি’ অভিনেতা কার্তিক আরিয়ান। এ অভিনেত্রী আরো বলেন, তাঁর খুব ইচ্ছে কার্তিকের সঙ্গে ‘ডেট’ করতে। এবার তাঁর সেই স্বপ্ন সত্যি হলো। তবে কার্তিকের সঙ্গে ডেটে যাচ্ছেন না তিনি, একটি ছবিতে তাঁর সঙ্গে পর্দায় রোমান্স করবেন সারা!
আর সারা-কার্তিকের জুটি বাঁধা ওই ছবিটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলি।
নির্মাতার ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যম এশিয়ান এজকে বলেছে, ‘অভিষেকের আগে প্রচুর ছবির প্রস্তাব পাওয়াটা অবিশ্বাস্য ব্যাপার হলেও এবার তা হতে যাচ্ছে। সাধারণত অভিনেতারা, বিশেষ করে তারকাসন্তানরা তাঁদের প্রথম ছবিতে কেমন সাড়া পাচ্ছেন, তা দেখার জন্য অপেক্ষা করেন; যা দিয়ে তাঁরা ক্যারিয়ারের গ্রাফে তাঁদের অবস্থান আঁচ করতে পারেন এবং ভবিষ্যতে কী ধরনের কাজ করবেন, তা নিয়ে ভাবতে পারেন। তবে নতুন প্রকল্পে চুক্তির ক্ষেত্রে সারার ব্যাপারটা একদম আলাদা।’
আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারা অভিনীত প্রথম ছবি ‘কেদারনাথ’। ভক্তরা এই ছবিটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না।
‘কফি উইথ করণ’-এ সঞ্চালক করণ সারাকে জিজ্ঞেস করেন, বিনোদন জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশের সময় কেমন অনুভূতি ছিল তাঁর। তিনি কি ভীতসন্ত্রস্ত নাকি উত্তেজিত ছিলেন? সারা বলেন, ‘ভীতি ও উত্তেজনা দুই-ই ছিল।’
এই শোতে সারা বলেন, কার্তিক আরিয়ানকে তিনি খুব পছন্দ করেন, তাঁর সঙ্গে প্রেম করতে চান। এ সময় করণ সারাকে জিজ্ঞেস করেন, তা হলে কি কার্তিককে এখনই একটি খুদে বার্তা পাঠাবেন? সারা উত্তর দেন ‘হ্যাঁ।’
কার্তিকের প্রতি সারার ‘দুর্বলতার’ খবর প্রকাশের পর অন্তর্জালে শুরু হয় নানা গুঞ্জন। হটস্টারে সেই পর্বটির ভিডিও প্রকাশ করা হলে অন্তর্জালে ঝড় ওঠে। নেটিজেনরা সারাকে বলিউডের নতুন ‘আগ্নেয়গিরি’ বলছেন। বাবা-মেয়ের দারুণ আলাপে আপ্লুত ভক্তরা।
যা হোক, সারা আলি খানের ‘চাওয়ার’ উত্তরও দেন কার্তিক আরিয়ান। বলেন, ‘আমি জানি না, কী বলতে হবে। কিন্তু এটা বলতে পারি যে, সে খুবই চমৎকার। আমি সত্যিই তাঁর সঙ্গে সিনেমা করার জন্য মুখিয়ে আছি।’
পরিচালক ইমতিয়াজ আলি ঠিক কবে সারা ও কার্তিকের পর্দার রোমান্স দেখাবেন, সে খবরের জন্য নিশ্চয়ই ভক্তরা অপেক্ষা করবেন! সূত্র : বলিউড বাবল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button