রাজনীতি

সোমবার বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে সোমবার (১২ নভেম্বর) থেকে। দলের মনোনয়ন প্রত্যাশীরা নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন।
রোববার (১১ নভেম্বর) এ কথা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তবে, মনোনয়ন ফরমের দাম বা কখন বিক্রি শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এদিকে জোটগতভাবে নির্বাচন করতে কোন কোন দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, তার তালিকা দিতে রোববার(১১ নভেম্বর) বিকাল ৩টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ইসির উদ্দেশে রওনা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button