আন্তর্জাতিক সংবাদ

ক্যালিফোর্নিয়া বারে হামলাকারী সাবেক নৌ-সেনা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বারে গুলিবর্ষণকারী বন্দুকধারীকে চিহ্নিত করেছে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা পুলিশ। তার নাম ইয়ান ডেভিড লং। বয়স ২৮। তিনি মার্কিন মেরিন সেনা ছিলেন। খবর সিএনএনের।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্থানীয় ভেনচুরা কাউন্টি কার্যালয়ের শেরিফ(পুলিশ) কর্মকর্তা জিওফ ডিন সাংবাদিকদের বলেন, হামলাকারী ইয়ান ডেভিড সম্ভবত হামলার পর আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীর অনবরত গুলিবর্ষণে কমপক্ষে ১২জন নিহত হয়। আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ভেনচুরা কাউন্টি কার্যালয়ের শেরিফ(পুলিশ) কর্মকর্তা জিওফ ডিন জানান, হামলা চলার সময় বারটিতে শতাধিক মানুষ অবস্থান করছিলেন। বারের ভেতরে এখনও অভিযান চালাচ্ছে বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।
এ হামলা সন্ত্রাসী হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন জিওফ ডিন। আহতের সংখ্যা কয়েকডজন হতে পারে বলে ধারণা তার।
পুলিশ জানায়, লাইন ড্যান্স চলার সময় ভিড়ের মধ্য থেকে আকস্মিক গুলি ছুঁড়তে থাকে ইয়ান ডেভিড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button